বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

‘ধ্বংসস্তূপে’ দুই বীরের লড়াই

প্রকাশিত :

spot_img

 

মাত্র ২৪ রানেই নেই ৫ উইকেট। টেস্টের প্রথম দিনেই রীতিমতো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বাংলাদেশের ইনিংস। ক্রিজে ব্যাট হাতে দুই পুরানো ‘যোদ্ধা’ মুশফিকুর রহিম ও লিটন দাশ। দুই ক্রিকেটবীরের ব্যাটে চলল পাল্টা আক্রমণ। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। দিনশেষে তাই প্রথম দিনের হালখাতায় বাংলাদেশই এগিয়ে।

অথচ শুরুটা এমন ছিল না। সোমবার (২৩ মে) ঢাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে দলের রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় শূন্য রানে সাজঘরে ফেরার পর দলীয় ৬ রানে আউট হন অপর ওপেনার তামিম ইকবালও (০)। দলীয় ১৬ রানে আউট হন অধিনায়ক মমিনুল হক (৯)।

বাংলাদেশের রান যখন ২৪, সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত (৮)। এরপর কোনো রান যোগ না করেই ফিরে যান সাকিব আল হাসান।

মাত্র ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে, ঠিক সেই সময়ে জুটি বাঁধেন মুশফিক-লিটন। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। মুশফিকুর রহিম ১১৫ ও লিটন দাশ ১৩৫ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার পক্ষে কাসুন রাজিথা ৩টি ও আসিথা ফার্নান্দো ২টি উইকেট নেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...