সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

নারী মুক্তিযোদ্ধা সংবর্ধিত-মিরসরাইয়ে অদম্য যুব সংঘের বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংঘের ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) উপজেলার বামনসুন্দর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলাব্যাপী সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অদম্য যুব সংঘের অবদান স্বীকার করে সংগঠকদের ভূয়সী প্রসংশা করেন।

সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান জনি’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, ৭ নং কাটাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল বশর, বামনসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি আক্তার হোসেন প্রমুখ। এসময় মিরসরাইয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে সঙ্গীত শিল্পী মহিবুল আরিফ ও উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে মিরসরাইয়ের নারী মুক্তিযোদ্ধা মধুমতি বৈদ্যকে মুক্তিযোদ্ধা সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া অদম্য বর্ষসেরা কর্মী জহির উদ্দিন, সেরা আয়োজক মেহেদী হাসান নিশানকে পুরস্কৃত করা হয়।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...