বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

না ফেরার দেশে ক্রিকেটার মোশাররফ রুবেল

প্রকাশিত :

spot_img

 

দীর্ঘ দিন ধরেই লড়াই করছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হার মানলেন মরণঘাতী ক্যান্সারের কাছে। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।

মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪০ বছর।

ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন সাবেক এই বাঁ-হাতি স্পিনার। সফল অস্ত্রোপচার হলেও পরে ইনফেকশন হয়ে যায়। সেখান থেকে বাসা বাধে ক্যান্সার। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে গত ১৪ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহেরও বেশি সময় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নেয়ার পর কেবিনে রাখা হয় তাকে। চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ অবস্থায় রুবেল বাসায় ফেরেন ১৫ এপ্রিল।

তবে বাসায় থাকা অবস্থায় হুট করে আবারো অসুস্থ হয়ে পড়েন তিনি। টিউমারের জটিল চিকিৎসা কার্যক্রমের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। খাওয়া-দাওয়াও ঠিকমত করতে পারছিলেন না। শেষ পর্যন্ত সব কিছু ব্যর্থ করে দিয়ে অন্যলোকে চলে গেলেন তিনি।

মোশাররফ রুবেল জাতীয় দলের জার্সিতে পাঁচটি ওয়ানডে খেলেছেন। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ওয়ানডে অভিষেক। এছাড়া ১১২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৩৯২ উইকেট নিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১০৪টি। উইকেট ১২০টি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...