বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নির্বাচনী খিচুড়ি নিয়ে স্ত্রীর বড় ভাইয়ের হাতে ভগ্নিপতি খুন

প্রকাশিত :

spot_img

 

শেরপুরের নালিতাবাড়ীতে ইউপি নির্বাচন উপলক্ষে বিতরণ করা খিচুড়ি নিয়ে ছোট শিশুদের ঝগড়ার জের ধরে সহোদর ছোট বোনের স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রীর বড় ভাই সোলায়মান (২৮)।

শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় বালুরচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম রুমান মিয়া (৩০)। তিনি একই গ্রামের আজিজুল হকের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাঘবের এলাকায় শুক্রবার রাতে ইউপি নির্বাচনী প্রচারণার খিচুড়ি বিতরণ করা হয়। ফ্রিজে রেখে দেয়া ওই খিচুড়ি পরদিন শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নিহত রুমানের ছোট ভাই ভাসানীর ছয় বছর বয়সী কন্যা বর্ষাকে খেতে দেয়া হয়। বর্ষা ওই খিচুড়ি হাতে নিয়ে প্রতিবেশি মানিক মিয়ার বাড়িতে যায়।

এ সময় মানিক মিয়ার তিন বছর বয়সী ছেলে মমিন নাড়া দিয়ে তার খিচুড়ি ফেলে দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মানিকের ভাতিজা অটোচালক অভিযুক্ত সোলায়মান নিহত রুমানের বাবা ও নিজ সহোদর বোনের শ্বশুর আজিজুলকে আঘাত করে। এর প্রতিবাদ করতে গেলে রুমান ও তার ভাই ভাসানীর সাথেও ঝগড়া বাঁধে। পরে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য গোলাম মস্তফার ছেলে এসে রবিবার বিষয়টি মীমাংসার কথা বলে পরিস্থিতি শান্ত করে চলে যান।

এদিকে, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রুমান তার মোটরবাইক নিয়ে বাঘবেড় বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু আগে থেকেই তার সমন্ধি সোলায়মান ধারালো অস্ত্র নিয়ে বাড়ি থেকে প্রায় পাঁচ শ’ গজ দূরে বাঘবেড় বালুরচর মসজিদের কাছে অবস্থান করছিল। সেখানে আসা মাত্রই রাস্তায় বেরিকেড দিয়ে ভগ্নিপতি রুমানের পথ রোধ করে ও উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে মেরে ফেলে যায়।

এ সময় পথচারীরা টের পেয়ে রুমানকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুমানের দেড় মাস বয়সী একজন ছেলে সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় নিহত রুমানের বাবা আজিজুল হক বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...