মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নির্বাচনী প্রচারণায় হামলা-হুমকির প্রতিকার চেয়ে সিইসিকে গোলাম মাওলা রনির চিঠি

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট :

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থী এস এম শাহজাদার হামলার প্রতিকার চেয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি লিখেছেন ধানের শীষের প্রার্থী গোলাম মাওলা রনি। শাহজাদা সিইসি কে এম নূরুল হুদার ভাগ্নে হন।

চিঠিতে রনি লিখেছেন, ‘আপনি (সিইসি) যদি চান যে, আপনার ভাগিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তবে আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করুন। আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করতে ইচ্ছুক। আমার ও আমার পরিবারের যদি কিছু হয়, তবে ব্যক্তিগতভাবে আপনি ও আপনার ভাগিনা দায়ী থাকবেন।’

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিইসি বরাবর এ চিঠি প্রেরণ করেছেন রনি। নিজের ফেইসবুক পেইজেও চিঠিটি পোস্ট করেছেন রনি।

চিঠিতে রনি উল্লেখ করেন, ‘নির্বাচন উপলক্ষে সপরিবারে নির্বাচনী এলাকায় এসে এক ভীতিকর ও প্রাণ সংহারক পরিবেশের মধ্যে পড়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা-পুলিশ ও প্রশাসনের সহায়তায় আমাকে সপরিবারে অবরুদ্ধ করে রেখেছেন। বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটারদেরকে মারধর করছেন, ভয়ভীতি দেখাচ্ছেন এবং স্থানীয় নির্বাচনী অফিসগুলোতে অগ্নিসংযোগ করছেন।’

‘প্রশাসনের কোন সাহায্য তো দূরের কথা- নুন্যতম সাড়া শব্দ পাচ্ছি না। অবস্থা দেখে মনে হচ্ছে আপনার নিয়ন্তিত প্রশাসন গলাচিপা-দশমিনার আওয়ামী লীগ প্রার্থী, যিনি কিনা আপনার ভাগিনা, তার যোগসাজশে এই জনপদে আমি ও আমার পরিবারের জন্য অসংখ্য মৃত্যুফাঁদ পেতে রেখেছে।’

রনি লিখেছেন, ‘আপনার ভাগিনা ও তার সাঙ্গপাঙ্গরা এলাকাতে ইতিহাসের ভয়াবহতম নির্বাচনী সন্ত্রাস এবং মর্মান্তিক অমানবিক কর্মকাণ্ড শুরু করেছেন। তারা গত ১৫ ডিসেম্বর আমার স্ত্রীর গাড়িতে ভাঙচুর করেছেন এবং গাড়ির মধ্যে থাকা দশ-বারো জন নারীকে লাঞ্চিত করেছেন। পুলিশ কোনো সাহায্য তো করেইনি বরং হুমকি দিয়ে আমার স্ত্রীসহ অন্য মহিলাদের থানা থেকে বের করে দিয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘জনাব সিইসি- আপনার কথা বিশ্বাস করে আমার স্ত্রী লন্ডন প্রবাসী বোন-ভগ্নিপতি ও কিশোরী কন্যা ও বালককে নিয়ে নির্বাচন করতে এসেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিদিন পালা করে আমার বাড়ির সামনে এসে তাণ্ডব চালান, অশ্লীল অঙ্গভঙ্গি করেন।’

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...