মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নৈশপ্রহরীর মেয়েকে ধর্ষণ : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

 

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের চাঁদপুরের শাহরাস্তি থানার সাধারণ সম্পাদক সোহেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সোহেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তার আগে এ বিষয়ে শাহরাস্তি উপজেলার এক নৈশ প্রহরী মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নৈশ প্রহরীর কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ছাত্রলীগ নেতা সোহেল।

গত ৩রা আগস্ট ওই ছাত্রীকে নিজের মাছের খামারে ডেকে নেয় সোহেল। খামারের ঘরে যাওয়া মাত্রই বাইরে থেকে দরজা আটকে দেয় সোহেলের সহযোগী জাকির। এসময় ইচ্ছের বিরুদ্ধে জোর করে ওই ছাত্রীকে ধর্ষণ করে সোহেল। নির্যাতিতা ওই ছাত্রী বলেন, বিয়ে করবে বলেই সোহেল আমার সঙ্গে প্রেমের সম্পর্ক করেছে।

তারপর জোর করে সর্বস্ব লুটে বিয়ে করতে অপারগতা প্রকাশ করছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সোহেল হোসেন শাহরাস্তি পৌরশহরের সেনগাঁও মহল্লার আহসান উল্লার পুত্র।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...