সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় টাইগ্রেসদের

প্রকাশিত :

spot_img

 

আসরে নিজেদের প্রথম দুই ম্যাচ হারলেও নারী বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানকে ৯ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।

সোমবার নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সেডন পার্কে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ নারী দল। বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়। প্রথমে ব্যাট করে ২৩৪ রানের বড় পুঁজি পান রুমানা-সালমারা।

ফারজানা হক পিংকি করেন ৭১ রান। এ ছাড়া অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তার করেন যথাক্রমে ৪৬ ও ৪৪ রান।

২৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের নারীরা ধীরেসুস্থেই শুরু করেন। প্রথম জুটিতেই তুলে নেয় ৯১ রান। তারপর সিদ্রা আমীন ও অধিনায়ক বিসমাহ মারুফ দলকে জয়ের দিকে নিয়ে জাচ্ছিলেন। তবে বাংলাদেশের স্পিনার ফাহিমা তার সপ্তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানের দুই সেট ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান। এরপরই একে একে উইকেট পড়তে থাকলে জয় অধরা রয়ে যায় পাকিস্তানি নারীদের জন্য। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২২৫ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন ফাহিমা খাতুন। এছাড়াও ২টি উইকেট পান রুমানা আহমেদ। এই হারের ফলে বিশ্বকাপে চার ম্যাচে চারটিতেই হারল পাকিস্তানের নারীরা।

এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে এবং স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারে বাংলাদেশ।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...