বুধবার, ২২ জুলাই ২০২৬

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ, টি-টোয়েন্টি আর টেস্টের সঙ্গে খেলবে ওয়ানডেও

প্রকাশিত :

spot_img

 

নানান জটিলতা কাটিয়ে অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (মঙ্গলবার) দুবাইয়ে বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরও উপস্থিত ছিলেন এ সময়। সেখানেই চূড়ান্ত হয় বাংলাদেশের পাকিস্তান সফর। এ সফরে দুটি টেস্ট, একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তিন দফায় সম্পন্ন হবে বাংলাদেশের পাকিস্তান সফর।

প্রথমে ২৪-২৭শে জানুয়ারি পাকিস্তানে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর দেশে ফিরবে আসবে টাইগাররা। দ্বিতীয় দফায় বাংলাদেশ পাকিস্তানে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের প্রথম টেস্ট খেলার জন্য।

৭-১১ই ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে শুরু হবে টেস্টটি। পাকিস্তান সুপার লীগ শেষ হওয়ার পর তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ৩রা এপ্রিল করাচিতে খেলবে একমাত্র ওয়ানডে ম্যাচ। এরপর ৫-৯ই এপ্রিল করাচিতে দ্বিতীয় টেস্টে নামবে টাইগাররা।

বাংলাদেশের পাকিস্তান ট্যুরের সূচি
২৪শে জানুয়ারি: প্রথম টি-টোয়েন্টি (লাহোর)
২৫শে জানুয়ারি: দ্বিতীয় টি-টোয়েন্টি (লাহোর)
২৭শে জানুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টি (লাহোর)
৭-১১ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট (রাওয়ালপিন্ডি)
৩রা এপ্রিল: একমাত্র ওয়ানডে (করাচি)
৫-৯ এপ্রিল: দ্বিতীয় টেস্ট (করাচি)

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...