মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে ত্রিমূখী সংঘর্ষে গুলিবিদ্ধ কাউসারের মৃত্যু

প্রকাশিত :

spot_img

 

ফেনীতে হিন্দু-মুসলিম ও পুলিশের ত্রিমূখী সংঘর্ষের সময় গুলিবিদ্ধ কাউসার (১৯) মারা গেছেন। তিনি ঢাকা-কাকরাইল ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে মারা যান।

কাউসার সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের ব্যবসায়ী একরামুল হক সবুজের বড় ছেলে।

জানা যায়, গত ১৬ অক্টোবর কাউসার ফেনী বড় মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মাথা ও মুখে গুলিবিদ্ধ হন। বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সোনাগাজীর নিজ বাড়িতে ছিল। বৃহস্পতিবার রাত থেকে তার অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর ৫টার দিকে তাকে ঢাকায় ওই হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহতের চাচা আতাউল ইসলাম জানান, ওই দিন দোকানের মালামাল কিনতে কাউসার বিকেলে ফেনী এসেছিল। মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়ার সাথে সাথে ত্রিমূখী সংঘর্ষের সময় গুলিতে আহত হয়। শুক্রবার রাতে তার লাশ ঢাকা থেকে সোনাগাজী পৌর শহরের কাশ্মির বাজার সড়কের ভাই ভাই মঞ্জিলের বাসায় আনা হলে কান্নার রোল পড়ে যায়। মা-বাবা পরিবারের বড় ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ। এলাকার নম্র-ভদ্র কাউসার বাবার সাথে ব্যবসা দেখাশুনা করতো।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...