বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ফের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

প্রকাশিত :

spot_img

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগার দলের প্রাপ্তির শেষ নেই। ৪-১ ব্যবধানে অজিদের হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকে নিজেদের শক্তি জানান দিয়েছে। দলীয় পারফরমেন্সের পাশাপাশি এই সিরিজে সাকিব আল হাসানসহ বেশ কয়েকজনের ব্যক্তিগত নৈপূণ্যও ছিল অসাধারণ। ফলে সিরিজ সেরা হয়েছেন আগেই। এবার আইসিসির টি-টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে ফের শীর্ষে উঠে এসেছেন দেশসেরা সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে-বলে দারুণ খেলেছেন সাকিব। এই পারফরমেন্সই টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে নিজের অবস্থান পুনরুদ্ধার করতে পেরেছেন বিশ্বের অন্যতম তারকা ক্রিকেটার সাকিব। অবশ্য মাঝখানে তিন বছরের বেশি সময় বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব ছাতছাড়া ছিল তার।

আইসিসি বুধবার র‍্যাঙ্কিংয়ের সপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। যেখানে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে ছাড়িয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের পদে ফিরেছেন সাকিব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে শেষ চার ম্যাচের পারফরম্যান্স দিয়ে ৩৪ রেটিং পয়েন্ট পান সাকিব। এই রেটিং পয়েন্ট তাকে শীর্ষস্থানে নিয়ে গেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এই সংস্করণে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ উইকেট ও ১০০০ রান করার রেকর্ড গড়েন সাকিব। সিরিজে তৃতীয় সর্বোচ্চ উইকেট ও দ্বিতীয় সর্বোচ্চ রান তুলে সিরিজসেরা হন তিনি।

জুলাই মাসের সেরা ক্রিকেটারও সাকিব
টি-টোয়েন্টিতে সেরা ক্রিকেটারের আসন পুনরুদ্ধারের পাশাপাশি প্রথমবারের মতো ‘আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ’ তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিব।

জুলাই মাসের সেরার লড়াইয়ে থাকাদের নাম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। যেখানে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।

এতে সাকিবের নাম শীর্ষে। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাস সেরা হওয়ার সম্মান পেলেন সাকিব। এর আগে মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছিলেন মুশফিকুর রহিম।

বুধবার মুশফিকের সতীর্থ সাকিব জুলাই মাসে আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন। এ মাসে মেয়েদের সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টাফানি টেইলর।

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরেও সাকিব দারুণ খেলেছেন। ওয়ানডে সিরিজে অপরাজিত ৯৬ রানের ম্যাচ জেতানো ইনিংসসহ করেছিলেন ১৪৫ রান। পাশাপাশি সিরিজে ৮ উইকেটও নিয়েছিলেন তিনি। ওভারপ্রতি ৭ রান খরচ করে টি-টোয়েন্টি সিরিজে সাকিব নিয়েছিলেন ৩ উইকেট।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...