মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে একই পরিবারের ৩ জন খুন

প্রকাশিত :

spot_img

বরিশালে একই পরিবারের ৩ জন খুন

বরিশালের বানারীপাড়া উপজেলায় এক কুয়েত প্রবাসীর বসতবাড়ি ও পুকুর থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে বানারীপাড়া সলিয়াবাকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রবাসী হাফেজ আবদুর রব বসতবাড়ির পৃথক স্থান থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- প্রবাসীর মা মারিয়া বেগম (৭০), ভগ্নিপতি মো. আলম (৭৫) ও খালাতো ভাই মো. ইউসুফ (১৮)। শুক্রবার রাতের যেকোন সময় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটেছে বলে পুলিশের ধারণা।

তিনটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। স্বজনদের বরাত দিয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান, নিহতদের স্বজন হাফেজ আবদুর রব কুয়েতের একটি মসজিদে ইমামতি করেন।

পুলিশ আরও জানায়, বাড়ির বেলকুনি থেকে বৃদ্ধা মারিয়া বেগম এবং পার্শ্ববর্তী অপর একটি কক্ষ থেকে ভগ্নিপতি মো. আলমের লাশ উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির পেছনে পুকুর থেকে রবের খালাতো ভাই ইউসুফের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে খবর পেয়ে খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে ছুটে গেছেন বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে একটি হত্যাকাণ্ড।

কে বা কারা এবং কেনো এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...