বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বলাৎকারের অভিযোগে ক্যাথলিক ধর্মযাজক গ্রেপ্তার ভারতে

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

বালকদের বলাৎকারের অভিযোগে ভারতের কেরালায় এক ক্যাথলিক ধর্মযাজককে গ্রেপ্তার করা হয়েছে। কেরালার এরনাকুলাম জেলায় একটি বয়েজ হোমে সংখ্যালঘু বালকদের ওই যাজক ধারাবাহিকভাবে যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ। এর ফলে বেশ কয়েকজন বালক পালিয়েছে। তাদের অনেকে পিতামাতাকে জানিয়েছে বিষয়টি। ঘটনা যখন ক্রমশ জটিল হয়ে ওঠে তখন রোববার সকালে ওই যাজককে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ওই বয়েজ হোমে বালকদের ধারাবাহিকভাবে যৌন নির্যাতন করছিলেন ওই যাজক। পুলিশ বলেছে, ওই যাজকের মোবাইল ফোনভর্তি আপত্তিকর সব ম্যাসেজ, ছবি ও পর্নো ওয়েবসাইটে।

তবে তার নাম, পরিচয় প্রকাশ করা হয় নি। এ ঘটনায় বালকদের ওই আবাসন থেকে শনিবার পালিয়ে যায় ১০ জন। তারা তাদের পিতামাতাকে খবর দেয়। তাদেরকে জানায়। দিনশেষে রাতেই পিতামাতাকে সঙ্গে নিয়ে তারা ছুটে যায় পুলিশ স্টেশনে। সেখানেই ওই যাজকের বিরুদ্ধে অভিযোগ দেয় তারা। রাত শেষে রোববার সকালে পুলিশ গ্রেপ্তার করে তাকে। পাঠানো হয়েছে ১৪ দিনের রিমান্ডে। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এতে শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের কঠোর আইনে অভিযোগ আনা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ১২ থেকে ১৬ বছর বয়সী বালকরা অভিযোগ করেছে যে, ২০১৮ সালের ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে বার বার ভয়াবহ পদ্ধতিতে যৌন নির্যাতন করতেন তিনি। কিছু বালককে সঙ্গে নিয়ে ঘুমানোর সময় তিনি এমন আপত্তিকর আচরণ করতেন। এ পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। বালকদেরকে তাদের পিতামাতার সঙ্গে পাঠিয়ে দেয়া হয়েছে বাড়িতে। তারা খুব গরিব পরিবারের সন্তান। তবে আরো প্রায় ৭ জন বালক ওই বয়েজ হোমে অবস্থান করছে। তারা বলেছে, তাদের কোনো অভিযোগ নেই। তাদের পিতামাতাকে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এসব বালকের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব এখন তাদের পিতামাতার।

উল্লেখ্য, বিশ্বজুড়ে ক্যাথলিক চার্চে যৌন নির্যাতনের ঘটনা একটি উদ্বেগজনক স্ক্যান্ডালে পরিণত হয়েছে। এ অবস্থায় পোপ ফ্রাঁসিস মে মাসে একটি নতুন আইন পাস করেন। তাতে বলা হয়, ক্যাথলিক চার্চে কোনো যৌন নির্যাতনের বিষয় কেউ যদি জেনে থাকেন তাহলে তিনি যেন তা ঊর্ধ্বতনদের অবহিত করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...