বুধবার, ২২ জুলাই ২০২৬

বাংলাদেশের ফুটবল উন্নয়নে ফিফার সহায়তা অব্যাহত থাকবে

প্রকাশিত :

spot_img

 

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ঢাকায় সফররত ফিফা সভাপতি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের অবহিত করেন।

ফিফা সভাপতি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের ফুটবলের উন্নতিতে তিনি অনেক খুশি হয়েছেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ফিফার সাথে অব্যাহতভাবে যোগাযোগ রাখার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী আবার ফিফা সভাপতিকে জানান, সরকার সারাদেশে ফুটবলসহ অন্যান্য খেলার উন্নয়নে উপজেলা পর্যায়ে ৪৯২ মিনি স্টেডিয়াম নির্মাণ করছে।

তিনি আরও জানান, বাংলাদেশে স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রী উভয়ের জন্য খেলাধুলার প্রতিযোগিতা আয়োজন করা হয়। যাতে আরও অনেক শিশুর ফুটবলসহ অন্যান্য খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হয়।

নিজের পরিবারের খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার ভাই শেখ কামাল আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফে সভাপতি মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাফুফের আমন্ত্রণে এক দিনের সংক্ষিপ্ত সফরে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেফ ব্লাটার ও জোয়াও হাভেলেঙ্গের পর ফিফার তৃতীয় সভাপতি হিসেবে বাংলাদেশ সফরে আসলেন তিনি। সূত্র : ইউএনবি

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...