মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানের প্রাথমিক দল ঘোষণা

প্রকাশিত :

spot_img

আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান। এখান থেকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে গড়া হবে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। চূড়ান্ত তালিকায় ঘোষণা করা হবে আগামী ১৮ এপ্রিল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ জায়গা হলেও বিশ্বকাপের স্কোয়াডে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান ওমর আকমল। এছাড়া ওপেনার আহমেদ শেহজাদ এবং পেসার ওয়াহাব রিয়াজকেও রাখা হয়নি প্রাথমিক দলে।
দলে এরিমধ্যে চারজন ওপেনার থাকায় অনিয়মিত আহমেদ শেহজাদের জায়গা হয়নি। ওয়াহাব রিয়াজ সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন দুই বছর আগে। আর ওমর আকমলের বাদ পড়ার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, শৃঙ্খলতাজনিত বিষয়টিকে।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে বিশ্রামে থাকা ছয় ক্রিকেটারকে ফেরানো হয়ে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে।
চূড়ান্ত দলে জায়গা পেতে আগামী ১৫ ও ১৬ এপ্রিল দেশটির জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস পরীক্ষা দিতে হবে।
বিশ্বকাপের আগে ১১টি ওয়ানডে এবং ২টি টি-২০ খেলবে পাকিস্তান। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটি টি-টোয়েন্টি খেলবে সরফরাজ আহমেদরা। এরপর কাউন্টি দলগুলোর বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি খেলবে।
৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে ২৪ মে আফগানিস্তান ও ২৬ মে বাংলাদেশের বিপক্ষে দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।
পাকিস্তানের প্রাথমিক স্কোয়াড:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আবিদ আলি, আসিফ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, উসমান খান শিনওয়ারি এবং ইয়াসির শাহ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...