মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বিশ্বকাপ ফুটবলের লোগো উন্মোচন করল কাতার

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

২০২২ ফিফা বিশ্বকাপে লোগো উন্মোচন করল কাতার। মঙ্গলবার রাজধানী কাতারসহ বিশ্বের বিভিন্ন স্থানে জনসমক্ষে প্রদর্শন করা হয়েছে।

আরব ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্য রেখে গড়া এই লগোতে চিত্রিত ‘অখন্ড লুপ’ যা আট সংখ্যাকে নির্দেশ করছে তা দিয়ে টুর্নামেন্টের জন্য নির্ধারিত ৮টি স্টেডিয়ামকে বোঝানো হয়েছে। আবার প্রতীকটির গায়ে যে বাঁক দেখা যায় তা দিয়ে মরু পাহাড়ের বালিয়াড়ির ঢেউকে বোঝানো হচ্ছে। ওই লুপ কে একইসঙ্গে ‘ইনফিনিটি’ চিহ্ন হিসেবেও চিত্রিত করা হয়েছে, যা দিয়ে এই আসরের ‘আন্তঃসংযোগ’র বৈশিষ্ট্যকে প্রতিফলিত করছে। লোগোর প্রতীকটি এমন একটি জাতির গল্পকে প্রতিফলিত করছে যারা মাটি থেকে উপরে ওঠেছে এবং এখনও ঊর্ধ্বগামী।

বিশ্বকাপের বছর ২০২২-এর সঙ্গে মিল রেখে স্থানীয় সময় ঠিক ২০:২২ টায় এই লোগো উন্মোচন করা হয়।
থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে এই লোগোটি দোহা এবং কুয়েত-মরক্কোর মতো আরব দেশের অনেক শহরে প্রদর্শন করা হয়েছে। এছাড়া নিউইয়র্কের টাইম স্কায়ার, লন্ডনের লিস্টার স্কয়ার সহ টুর্নামেন্টের সাম্প্রতিক আয়োজক শহর বুয়েন্স আয়ার্স, সাও পাওলো, সান্তিয়াগো, মেক্সিকো সিটি, জোহানেসবার্গ, প্যারিস, বার্লিন, মিলান, মাদ্রিদ, মস্কো, মুম্বাই, সিউল এবং তুরস্কের ১০টি জেলার বিভিন্ন স্থাপনায় লোগোটি প্রদর্শিত হয়েছে।

টুর্নামেন্টকে সমানে রেখে কাতার সাম্প্রতিক মাসগুলোতে বিরামহীন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। গত মে মাসে নির্মাণ সম্পন্ন করা হয়েছে ৪০ হাজার আসন বিশিষ্ট আধুনিক স্টেডিয়াম। স্থানীয় ক্লাব কাপের ফাইনাল আয়োজনের মাধ্যমে স্টেডিয়ামটির উদ্বোধন করা হয়েছে।

প্রয়াত ব্রিটিশ ইরাকী স্থপতি জাহা হাদাদ স্টেডিয়ামটির ডিজাইন করেছেন। ৫৭৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে যেটি নির্মিত হয়েছে দোহার দক্ষিণাঞ্চলীয় উপকুলবর্তী শহরে। টুর্নামেন্ট উপলক্ষে সর্বমোট আটটি স্টেডিয়াম নির্মাণ ও সংস্কার করা হয়েছে।

কাতারের প্রস্তুতির সত্যিকারের পরীক্ষা হবে চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে। এর অংশ হিসেবে গত মে মাসে উন্মুক্ত করা হয়েছে মেট্রো রেল। তিন লাইনের নেটওয়ার্কের অবশিষ্ট  কাজ ২০২০ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...