বুধবার, ২২ জুলাই ২০২৬

বৃষ্টির কবলে বিপিএল

প্রকাশিত :

spot_img

বৃষ্টির কবলে বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবারের বিপিএলের ৩৫তম ম্যাচটি দুপুর ১ টা ৪০ মিনিটে শুরু হয়। দুপুর দেড়টায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয়।

চিটাগং ব্যাটিংয়ে নামার পরই আবারো বৃষ্টি শুরু হওয়ায় খেলা সাময়িক বন্ধ রয়েছে। মাত্র এক ওভার খেলার পরেই ম্যাচটি স্থগিত করা হয়েছে। চিটাগংয়ের সংগ্রহ ১ ওভারে কোন উইকেট না হারিয়ে ২ রান। ব্যাট করছেন সাদমান ইসলাম ও মোহাম্মদ শেহজাদ।

বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। আর ৯ ম্যাচে ৬টি জয় ও ৩টি হারে ১২ পয়েন্ট নিয়ে কুমিল্লার অবস্থান দুইয়ে। একই পরিসংখ্যান চিটাগংয়েরও। তবে রান রেটে পিছিয়ে তৃতীয় তারা।

চিটাগাং ভাইকিংস একাদশ:
মুশফিকুর রহিম (অধিনায়ক), নাঈম হাসান, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, সাদমান ইসলাম, সিকান্দার রাজা, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান ও ক্যামেরন ডেলপোর্ট।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ:
তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আনামুল হক বিজয়, মেহেদি হাসান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, শামসুর রহমান ও ওয়াহাব রিয়াজ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...