মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ভাইকে বাঁচাতে গিয়ে বোনের করুণ মৃত্যু

প্রকাশিত :

spot_img

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর শাখা নদীতে গোসল করতে যায় ভাই কাউছার (৭)। গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তখন ভাইকে বাঁচাতে পানিতে নামে বোন হিমা (৯)। হিমাও পানিতে ডুবে যায়।

বৃহস্পতিবার বেলা ২টার সময় ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রাম সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। ভাই কাউছারকে বাঁচাতে গিয়েই বোনের করুণ মৃত্যু হয়।

খবর পেয়ে আশপাশের অনেক যুবক নদীতে নামে কাউছার ও হিমাকে উদ্ধার করতে। কাউছারকে জীবিত উদ্ধার করতে পারলেও হিমাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। দ্বীন ইসলাম নামের এক যুবক নদী থেকে হিমার লাশ উদ্ধার করে।

ভাইকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে বোনের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। হিমা গজারিয়ার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের শামীম ইকবাল নামের একজনের বাড়ির ভাড়াটিয়া আনোয়ার হোসেনের মেয়ে। নিহত হিমার বাবার বাড়ি বগুড়া জেলায়।

গজারিয়া ফায়ার সার্ভিস ইনচার্জ রিফাত মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ২টার সময় হিমা পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই হিমার লাশ স্থানীয়রা উদ্ধার করে। হিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...