বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত :

spot_img

 

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে দুরন্ত ফর্মে রয়েছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার দারুণ লড়াইয়ে শক্তিশালী ভারতকে হারিয়েছে মারিয়া মান্ডারা। স্বাগতিকরা জিতেছে ১-০ গোলে।

এই জয়ে ফাইনালের দৌড়ে এগিয়ে গেল বাংলাদেশ। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট সাত। ভারতের তিন ম্যাচে ৬ পয়েন্ট। নেপালের পয়েন্ট ৪। নেপাল আজ ভুটানের সাথে জিতলে হবে পয়েন্ট। বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেই ম্যাচে ড্র করলেই ফাইনালে পৌছে যাবে বাংলাদেশের মেয়েরা। তবে হারলেও সুযোগ থাকবে, যদি ভারত পরের ম্যাচে পয়েন্ট খোয়ায়।

কমলাপুর স্টেডিযামে ম্যাচের ছয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের ভেতরে তহুরা খাতুনকে ভারতীয় ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেন সামসুন্নাহার সিনিয়র (১-০)।

৩৭ মিনিটে আখির দারুণ ফ্রি কিক কোনমতে রক্ষা করেন ভারতের গোলরক্ষক। ৫৭ মিনিটে কর্ণার থেকে নিলুফারের হেডও রুখে দেন তিনি। ৬৩ মিনিটে গোলের ভালো সুযোগ তৈরি করেছিল ভারত। কিন্তু পূর্ণতা পায়নি। বাংলাদেশের গোলরক্ষক এগিয়ে এসেছিলেন। সুমাতি তার মাথার ওপর দিয়ে শট নিলেও লক্ষ্য ঠিক রাখতে পারেনি।

শেষের দিকে ভারত কয়েকটি জোরাল আক্রমণ করলেও বাংলাদেশের জাল খুঁজে পায়নি। ফলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...