মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মাংস নিয়ে তর্কের জেরে ৪ জনের বিষপান, শিশুর মৃত্যু

প্রকাশিত :

spot_img

 

কক্সবাজারের মহেশখালীতে কোরবানির মাংস নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির জের ধরে একই পরিবারের ৪ জন বিষপান করেছে। এতে মায়নুর (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মহেশখালীর সিপাহী পাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়ীতে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ইয়ার মোহাম্মদে বোনের বাসা থেকে কুরবানীর মাংস দেওয়ার হলে সেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই স্বামীর সাথে অভিমান করে রাত সাড়ে ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মাইনুর (১৪) ছেলে-মেয়েকে বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষ পান করেন মুরশেদা আক্তার।

পরে স্থানীয়রা ছেলে-মেয়েদের কান্নাকাটির আওয়াজ শুনে গিয়ে দেখে, দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোন খবর না পেলে তারা দরজা ভেঙ্গে প্রবেশ করে। চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়।

সেখানে মাইনুরকে মৃত ঘোষণা দেন চিকিৎসক।
বাকিদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় এমইউপি সদস্য জকরিয়া।

মহেশখালীর থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বলেন, কুরবানী মাংসের জেরধরে একটি পরিবারের সবাই বিষপানের খবর পেলে আমিসহ মহেশখালী থানা পুলিশের একটি টিম গিয়ে পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...