নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা সহ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগ। বৃহস্পতিবার (৪ মে) বিকালে উপজেলার নিজামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগ।
মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষীণ করে পুনরায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রিয়াদ, সাধারণ সম্পাদক কামরুল হাছান রনি , ছাত্রলীগ নেতা শরীফ সবুজ, রুবেল,হৃদয়, মিরাজ।
বক্তারা অভিলম্বে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুসহ যেসকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।



