মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
হিঙ্গুলী ইউনিয়নের শহীদ জিয়া স্মৃতি সংসদের সামনে থেকে শুরু করে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় হিঙ্গুলী জিয়া সংসদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া. চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আবছার মিয়াজী, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, বিএনপি নেতা মীর হোসেন মীরালী, ও বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সহ হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



