সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে এইচপিভি টিকা কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান। উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জোবাইদুর রহমান ভাসানী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আর্য্যরাজ দত্ত, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, ইপিআই কর্মকর্তা কবির হোসেন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, ‘এক ডোজ এইচপিভি টিকা দিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ প্রতিপাদ্যে টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী শুরু করা হয়েছে। বৃহস্পতিবার প্রথমদিন ৪৮টি বিদ্যালয়ে ৩২৫১ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। ২৪ অক্টোবর থেকে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত এইচপিভি টিকাদান ক্যাম্পেইন চলবে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম শ্রেণী থেকে নবম শেণীর ২৩ হাজার ৮৮২ শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ১ হাজার ১১৮ জন কিশোরী সহ মোট ২৫ হাজার শিক্ষার্থী ও কিশোরীকে নিবন্ধন করে এইচপিভি টিকা দেয়া হবে। বিদ্যালয় কেন্দ্রে যারা টিকা দিবে না তারা নিবন্ধন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিতে পারবেন। কিশোরী ও মাতৃমৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...