সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মাঠ মহড়া

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় ও দুর্যোগ প্রস্তুতির কর্মসূচি (সিপিপির) আয়োজনে জনসচেতনা বাড়ানো এবং দুর্যোগের পূর্বে, চলাকালীন ও পরবর্তী সময় ব্যক্তি, পরিবার ও সামাজিক প্রস্তুতিমূলক জানমালের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ঘূর্ণিঝড় এই সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ মে ) সকাল ১১ টায় উপজেলার ১৪ নং হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে হাইতকান্দি ইউনিয়ন টিম লিডার ও উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং কর্ণফুলী উপজেলার সিপিপির সহকারী পরিচালক, সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি, ও মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) চট্টগ্রামের উপ-পরিচালক হাফিজ আহাম্মদ। আরও উপস্থিত ছিলেন মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ।

ঘূর্ণিঝড় সংকেত প্রচারের পরও অসচেতনদের প্রাণহানিসহ মালামালের ক্ষয়ক্ষতির দৃশ্য অভিনয়ের পাগলের ভূমিকায় পাশাপাশি ছিলেন, চেয়ারম্যান পরিবার, মাতববর পরিবার, শিক্ষক পরিবার, কৃষক পরিবার, জেলে পরিবার, নৃত্য পরিবেশনার, ব্যবসায়ী, ইমাম পরিবার, ঘূর্ণিঝড় আসার আগে একটা পরিবার কেমন স্বাভাবিক অবস্থায় থাকে এবং ঘূর্ণিঝড় পরিবর্তী ক্ষয়ক্ষতির অবস্থায় সিপিপি সদস্যদের ভূমিকাগুলো তুলে ধরা হয়। এতে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল পেশার লোকজন এ মহড়া উপভোগ করেন। অনুষ্ঠান শেষে মহড়ায় অংশগ্রহণ করায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...