শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুইদিন ব্যাপী অনুষ্ঠানের শেষদিন বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। প্রধান বক্তা ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, উদয়ন ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম, ইউপি সদস্য বেলাল উদ্দিন, উদয়ন ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, বিদ্যাৎসাহী সদস্য মহিউদ্দিন কিরণ, প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া সহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মাহফুজা জেরিন তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছাত্রÑছাত্রীদেরও ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে। অত্র বিদ্যালয়ের মহিলা ফুটবল দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও বিভাগীয় রানার্সআপ হওয়ায় আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আগামীতেও ক্রীড়া ক্ষেত্রে এ নৈপুন্য প্রদর্শন করবে বলে আমি আশাবাদী।

আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...