শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতার ভয়ে বাড়িছাড়া গৃহবধূ এবার মামলার আসামী হলেন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ে দুই ভাসুর ও ভাসুর ছেলের নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে এবার মামলা দায়ের করলেন আওয়ামী লীগ নেতা (ভাসুর) মো. তায়েফ উদ্দীনের স্ত্রী বিবি মরিয়ম। গত ১৪ জুন চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এ মামলাটি দায়ের করা হয়।
অবশ্য এর আগে একই ঘটনায় গত ১১ জুন তায়েফসহ ৩ জনকে আসামী করে একই আদালতে একটি মামলা দায়ের করেন গৃহবধূ ফেরদৌস। যেটি এফআইআর হিসেবে গণ্য করে আদালত।
গৃহবধূ জান্নাতুল ফেরদৌস জানান, নির্যাতনের শিকার হওয়ার পর তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আদালতে মামলা দায়ের করেন। ওই মামলা আদালত এফআইআর হিসেবে গণ্য করে।
এসময় ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘আমার দুই ভাসুর এবং ভাসুর ছেলে গত ২০ জুন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় এসে গত কয়েকদিন আমি এবং আমার পরিবারকে উপর্যপরি হুমকি-ধমকি দিচ্ছে।’
এদিকে ওই গৃহবধূ ও তার বাবা-ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, ‘গত শনিবার (২৪ জুন) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে আমি, আমার ভাই শাহাদাত হোসেন এবং আমার বৃদ্ধ বাবা নুরুল আবছারের কাছে একটি নোটিশ আসে। এতে জানতে পারি আমার ভাসুর তায়েফের স্ত্রী বিবি মরিয়ম বাদী হয়ে একই আদালতে হামলা, শ্লিলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছে।’

চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এ বিবি মরিয়মের দায়ের করা মামলায় (সিআর মামলা নম্বর ১৫১) অভিযোগ করা হয়, গৃহবধূ জান্নাতুল ফেরদৌস, তার বড় ভাই শাহাদাত হোসেন ও তার বাবা নুরুল আবছার মিলে তায়েফের স্ত্রীর ওপর হামলা, শ্লিলতাহানি ও গলায় থাকা সোনার চেইন লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে মামলার বাদি বিবি মরিয়মের বক্তব্য নেয়া যায়নি তবে তার স্বামী আওয়ামী লীগ নেতা তায়েফ উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, ‘ঘটনাস্থলে ফেরদৌসের ভাই-বাবা ছিলো কি ছিলো না এটা আদালতের ব্যাপার। এটা সাভ্যস্ত করবে আদালত।’ গৃহবধূ ফেরদৌস ও তার পরিবারকে হুমকি দিয়ে বাড়ি থেকে উচ্ছেদের বিষয় অস্বীকার করেন তায়েফ।
প্রসঙ্গত, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের আরব আমিরাত প্রবাসী মাহতাব উদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। গত ৪ জুন দিবাগত রাত সাড়ে ১১টার নাগাদ বেড রুমে প্রবেশ করে তার দুই ভাসুর ও ভাসুর ছেলে তার ওপর অমানবিক নির্যাতন চালায়।

 

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...