বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টে করেরহাট স্কুল চ্যাম্পিয়ন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই আন্তঃবিদ্যালয় মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় খৈয়াছরা উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা হুমায়ুন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরী, চেয়ারম্যান নুরুল মোস্তফা, চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, মিরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম আবুল হোসেন, করেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুল হোসেন প্রমুখ। পরে চ্যাম্পিয়ন দল করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ দল খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় মেহেদী হাসান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...