মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সেবামূলক সংগঠন ‘ইকতারেন’ এর উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডোমখালী নুরুল উলুম ইদ্রিছিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডোমখালী নুরুল উলুম ইদ্রিছিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা মোহাম্মদ হোসাইন, ইকতারেন ওয়াল্ড ওয়েল ফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম রিজাউল করিম, অর্থ ও অফিস সম্পাদক আছিফ মাহমুদ, ইকতারেন এর স্থানীয় উপদেষ্টা সদস্য ১৬ নং সাহেরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজ্বী আবদুল গনি, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর হাজ্বী মোঃ ইসমাইল ও মাওলানা নিজাম উদ্দীন প্রমুখ। ইফতার বিতরণ শেষে ভবিষ্যত উত্তরোত্তর সমৃদ্ধির জন্য মুনাজাত করা হয়।
ছবির ক্যাপসনঃমিরসরাইয়ে ইকতারেন এর উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন অতিথিবৃন্দ।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।



