বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৭.৫৩% দাখিলে ৮২.২২%

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় ৪৬টি উচ্চ বিদ্যালয়ের পাঁচ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে পাঁচ হাজার ২০০ জন। উপজেলায় শতকরা পাশের হার স্কুলে ৮৭ দশমিক ৫৩ এবং দাখিলে ৮২ দশমিক ২২। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫১৩ জন। শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় (জেবি), মারুফ মডেল উচ্চ বিদ্যালয়, বিশ্বদরবার মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় । এবারও উপজেলায় সেরা হয়েছে জেবি স্কুল।
দাখিল পরীক্ষায় উপজেলার ২৬টি মাদরাসার ৯৩২ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮১৪ জন। পাশের হার ৮২ দশমিক ২২%। জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। শতভাগ পাশ করেছে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা, সৈয়দপুর শাহ সূফী নুর মোহাম্মদ নিজামপুরী দাখিল মাদরাসা, নুরুল উলুম ইদ্রিসীয়া দাখিল মাদরাসা। সেরা বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা। এছাড়াও কারিগরিতে পাশের হার ৮৯ দশমিক ৫৫%। কারিগরিতে ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন।
জেবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার বলেন, ২০০২ সাল থেকে এই পর্যন্ত এসএসসি ফলাফলের দিক দিয়ে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে জেবি স্কুল। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবার ২২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে ১১৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়াও এ গ্রেড (অ) পেয়েছে ৯৮ জন এবং এ-মাইনাস (অ-) পেয়েছে ৭ জন।
মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, বরাবরের মতো এবারও আমাদের বিদ্যালয় শতভাগ পাশ করেছে। উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করে, জিপিএ-৫ পেয়েছে ২৯জন শিক্ষার্থী। ভবিষ্যতেও এমন ভালো ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন বলেন, এসএসসি পরীক্ষায় পাঁচ হাজার ২০০ জন। জিপিএ-৫ পেয়েছে ৫১৩ জন। দাখিল পরীক্ষায় ৯৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮১৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। কারিগরিতে ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। পাশের হার সন্তোষজনক বলে দাবী করেন তিনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন