বুধবার, ২৭ মে ২০২৬

মিরসরাইয়ে করেরহাটে আবু ছালেক কোম্পানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের করেরহাটে মরহুম আবু ছালেক কোম্পানি (চেয়ারম্যান) মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

২৭ নভেম্বর (শুক্রবার) বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা (ফরেস্ট অফিস) ওয়াপদা মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ ক্লাবের আয়োজনে সংগঠনের উপদেষ্টা দীন মোহাম্মদ দিলু ও সাধারণ সম্পাদক শামীম ওসমান এর যৌথ সঞ্চালনায় এবং রিয়াজুল হাসান ব্রিকস ম্যানুফ্যাকচারিং এর ব্যবস্থাপনা পরিচালক ও করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান মুরাদের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শহীদুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল ভূইয়া, করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল হক, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার ক্রিড়া সম্পাদক আকতার হোসেন, সুপ্ত প্রতিভার সাবেক সভাপতি আল শাহরিয়ার হাসান সোহান, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি হাসান আলী।

ফুটবল একাডেমি অব অভিযান ক্লাব ও রহমতপুর একতা ক্রীড়া সংঘের মধ্যকার ফাইনাল খেলায় ১-১ গোলে সমতা হওয়ায় ট্রাইবেকারে ৩-২ গোলে অভিযান ক্লাব বিজয়ী হয়।

ম্যান অব দি ফাইনাল নির্বাচিত হয় অভিযান ক্লাবের জিশান। ম্যান অব দি টুর্নামেন্ট অভিযান ক্লাবের আরিফ। সেরা গোলরক্ষক রহমতপুর একতা ক্রীড়া সংঘের রফিকুল ইসলাম।
সেরা গোলদাতা রহমতপুর একতা ক্রীড়া সংঘের সাকিব।
সেরা সংগঠন তুহিন, তারেক, ইকবাল। সেরা দর্শক সোহাগ, সাহাব উদ্দিন, মামুন।

উক্ত ফাইনাল খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আব্দু শুক্কুর সবুজ ও জসিম উদ্দিন।খেলা পরিচালনা করেন জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম মানিক, দেলোয়ার হোসেন।

টুর্নামেন্টের আহবায়ক হিসেবে ছিলেন অনির্বাণ ক্লাবের সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা ও টুর্নামেন্ট সচিব এর দায়িত্বে ছিলেন সংগঠনের ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম রাসেল।

টুর্নামেন্টে স্পন্সর হিসেবে রিয়াজুল হাসান ব্রিকস ম্যানুফ্যাকচারিং, কো- স্পন্সর হিসেবে বিসমিল্লাহ টিম্বার এন্ড ফার্নিচার মার্ট এবং নিয়মিত স্পন্সর হিসেবে ছিলো সুবর্ণা এন্টারপ্রাইজ।

সার্বিক সহযোগিতায় ছিলেন অনির্বাণ ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, সহ-সভাপতি মিজান আল ফারাবী সহ সংগঠনের সদস্যরা।

ফাইনাল খেলা শুরু হওয়ার আগে কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

গত ১৫ ই অক্টোবর থেকে শুরু হওয়া উক্ত টুর্নামেন্টে মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি ও ছাগলনাইয়া উপজেলার মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।

উক্ত ফাইনাল খেলায় বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, সংবাদ কর্মী, রাজনৈতিক নেতা কর্মী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...