শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাইয়ে চুরি যাওয়া ২৭ মোবাইল সেট উদ্ধার আটক-৩

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

চুরি যাওয়া বিভিন্ন মডেলের ২৭টি মোবাইল সেট উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ। এসময় চুরির ঘটনায় জড়িত ৩জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো সীতাকুন্ড উপজেলার নড়ালিয়া এলাকার মোঃ ইউসুফের পুত্র ইকবাল হোসেন (২৫), একই উপজেলার বাঁশবাড়িয়া কোট্টা বাজার এলাকার মোঃ ইলিয়াছের পুত্র মোঃ ইব্রাহিম (৩৫) ও জহিরুল আলমের পুত্র মোঃ সবুজ(২৭)।

মিরসরাই থানার ওসি (তদন্ত)বিপুল চন্দ্র দেবনাথ জানান, গত ১৪ জানুয়ারি মিরসরাই পৌরসভার তারাকাটিয়া এলাকার একটি বিয়ে বাড়ি থেকে দুটি মোবাইল সেট চুরি হয়। এরপর মোবাইলের মালিক মোঃ নুরনবী সন্দেহভাজন ইকবাল হোসেন সুমনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী সুমনকে আটকের পর ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মোবাইল চুরির ঘটনায় আরো ২জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানীর একাধিক মডেলের মোবাইল সেট উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় একটি মামলা (নং ১৫) দায়ের করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...