সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে জিহান বিল্ডার্সের সৌজন্যে টিপু স্মৃতি দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জিহান বিল্ডার্সের সৌজন্যে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মরহুম মোমিনুল ইসলাম টিপু স্মৃতি শটপিস দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার ( ১৮ ফেব্রুয়ারি) সকালে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুরু হয়ে রাতে ফাইনাল খেলার মাধ্যমে সমাপ্তি হয়।

অনুষ্ঠানে মিরসরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র এম গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নুরুল মোস্তফা মানিক, উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও জিহান বিল্ডার্সের স্বত্বাধিকারী মো. রিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা সুফি আরমান, জামশেদ আলম, শেখ আমির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ। ফ্রেন্ডস অব ফ্রেন্ডস এর আয়োজনে টুর্নামেন্ট পরিচালনা করেন নাজিম, সাইফুল ইসলাম, আইনান ও সাকিব।

ফাইনাল খেলায় প্রত্যাশা ক্রিকেট দলকে পরাজিত করে দুর্বার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ী দলকে ট্রফি ও আট হাজার টাকার প্রাইজমানি, রানার্সআপ দলকে ট্রফি এবং পাঁচ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়েছে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করেন।

 

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...