সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

প্রকাশিত :

spot_img

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি (পুরুষ) নিহত হয়েছে। শুক্রবার ( ৪ নভেম্বর) দুপুরে পূর্বাঞ্চল রেলওয়ের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

সীতাকুন্ড জিআরপি পুলিশ ফাঁড়ির (রেলওয়ে) উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে পার হওয়ার সময় সে কাটা পড়ে মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হচ্ছে।

চিনকী আস্তানা রেল স্টেশন মাষ্টার মো. সিরাজুল ইসলাম বলেন, দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে। জিআরপি পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তবে মারা যাওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি।

 

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...