বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে তুচ্ছ ঘটনার জেরে হামলা, ৫জন আহত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি ::

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নে তুচ্ছ ঘটনার জের ধরে হামলায় পাঁচ যুবক আহত হয়েছেন। বুধবার (৫ জুন) সন্ধ্যায় ইছাখালী ইউনিয়নের বঙ্গবন্ধু ইকোনোমিক জোন সংলগ্ন বাংলাবাজার কইচ্ছপ্যা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন হামলার শিকার সাইফুল ইসলাম রাসেল (৩৫)। তিনি মিরসরাই পৌরসভার বাসিন্দা।

সাইফুল ইসলাম রাসেলের অভিযোগ, বুধবার ব্যবসায়িক কাজে মিরসরাই পৌরসভা থেকে মোটর সাইকেলযোগে মিরসরাই ইকোনোমিক জোনে যাওয়ার পথে কইচ্ছপ্যা মোড় এলাকায় ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার বাসিন্দা মো. আমান (২১) অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলেন। একারণে তার গায়ের সাথে সামান্য ধাক্কা লাগে। এরপর রাসেল তাকে মনযোগী হয়ে রাস্তা পার হওয়ার অনুরোধ করলে সে দুর্ব্যবহার করে মারতে উদ্যত হয়। এসময় তাকে ভাষা সংযত করে কথা বলতে বললে তার সাথে থাকা মো. ইমন (২২), মো. আলাউদ্দিন (২৫), সুফল দাশ (২৪) ১৫/২০ জনের একটি দল মোটর সাইকেল থেকে নামিয়ে রাসেলকে পিটানো শুরু করে।

এসময় কিছু বুঝে উঠার আগেই রাসেলকে টেনেহিঁচড়ে একপাশে নির্জন এলাকায় নিয়ে উপর্যুপুরি হামলা চালাতে থাকে। এসময় তার পকেটে থাকা নগদ ২২ হাজার টাকা এবং ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ছিনিয়ে নেয়। সেখান থেকে ছুটে গিয়ে স্থানীয় একজনের মোবাইল থেকে ফোন করলে তার চাচাত- জেঠাতো ভাইরা তাকে বাঁচাতে ছুটে যায়।
এসময় হামলাকারীরা সাইফুলের চাচাত ভাই আরিফুর রহমান টিপু, জাহেদুল নবী, জেঠাত ভাই মো জুয়েল, ছোট ভাই আইনুল ইসলামকে কিরিচ, হকিস্টিক, লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে জখম করে। এতে কয়েকজনের মাথা ফেটে যায়। গুরুতর আহত হয় আরিফুর রহমান টিপু। এসময় তারা সাইফুলের মোটর সাইকেল ভাংচুর করে তার ড্রাইভিং লাইসেন্সও ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার নোমান শায়েরী জানান, মারামারির ঘটনায় গতকাল রাতে হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে। তবে তাদের মধ্যে গুরুতর আহত আরিফুর রহমান টিপুর মাথায় গুরুতর জখম হয়। তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েিেছ।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘হামলার ঘটনা সত্য। আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখছি। আজকে (বৃহস্পতিবার) গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করেছি। আগামীকাল আবারো তদন্তে যাবো। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। আমি নির্বাচনী কাজে (উপজেলা নির্বাচন) জোরারগঞ্জের বাইরে থাকায় বিস্তারিত জানিনা। খোঁজ খবর নিবো। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

 

 

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...