শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭জন আহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জায়গা-জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৭জন আহত হয়েছে। উপজেলার ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী গ্রামের সাহাব উদ্দিন সওদাগর বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহতরা হলো মো. সিরাজুল ইসলাম প্রকাশ সাব মিয়া সওদাগর (৭৫), শেখ ফরিদ মিয়াখান (৪০), রবিউল হোসেন সওদাগর (৭২), আনোয়ারা বেগম (৫৫), ইয়াছমিন আক্তার (৩৫), আকলিমা আক্তার পিংকি (২১) ও সুরমা আক্তার (৪৮)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাতৃকা হাসপাতাল ও বারইয়ারহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ হামলার ঘটনায় সিরাজুল ইসলাম বাদি হয়ে ৫ জনের নামে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

হামলায় আহত শেখ ফরিদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একই বাড়ির হোসেনুজ্জামানের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। কিন্তু বৈঠকের কোন সীদ্ধান্ত হোসেনুজ্জামান ও তার ছেলেরা মানেনা। সর্বশেষ তারা ধারালো দা-চুরি লাঠি নিয়ে হোসেনুজ্জামানের ছেলে মিজান, রাজিব, তারেক সহ ৫-৬ জনের একটি গ্রুপ এলোপাতাড়ি আমার বাপ-চাচাদের উপর হামলা করে। তাদের বাঁচাতে ছুটে গেলে আমি, আমার মা ও আমার স্ত্রীর উপরও হামলা করে। পরে আশপাশের লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। আমি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আবুল খায়ের বলেন, ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী গ্রামে হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...