বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে প্রতিবন্ধী শিশুদের সমস্যা ও প্রতিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা স্বপ্নতরী-৭১ এর আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার, সমস্যা ও প্রতিকার শীর্ষক সেমিনার, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার বড়তাকিয়া বাজারে অবস্থিত এডভোকেট মজিবুল হক অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে।
স্বপ্নতরী-৭১ এর সভাপতি খান মোহাম্মদ মোস্তফা’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা কেএম সাঈদ মাহমুদ, খইয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, স্বপ্নতরী-৭১’র উপদেষ্টা কামরুল ইসলাম চৌধুরী, এডভোকেট মজিবুল হক অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এস.এম সরওয়ার উদ্দীন, মিরসরাই এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসেম চৌধুরী, স্বপ্নতরী-৭১’র পৃষ্ঠপোষক ইকবাল বাহার, ইউটিউবার ফাহিম শাহরিয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ইউসামের সাধারণ সম্পাদক মেজবাউল আলম, বাতিঘর যুব সংঘের সাধারণ সম্পাদক ফারহান শরীফ, দৈনিক প্রথম আলো’র মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন ও দৈনিক তৃতীয় মাত্রা’র মিরসরাই প্রতিনিধি আকতার হোসেন এবং সংগঠনের সদস্য বৃন্দ।
কবি ও ব্যাংকার সাইফুল ইসলাম নাঈমের কন্ঠে সঙ্গীত পরিবেশিত হয় এবং কবিতা আবৃত্তি করেন স্কুলের শিক্ষার্থীরা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নার্সি ইন্সট্রাক্টর ডাঃ মোহাম্মদ বেলাল উদ্দীন।
উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নাফিছা জান্নাত, দ্বিতীয় স্থান অর্জন করে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাদিয়া সুলতানা ও তৃতীয় স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অপু চন্দ্র নাথ।
স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা স্বপ্নতরী-৭১ এর সভাপতি খান মোহাম্মদ মোস্তফা জানান, ২০১৭ সালের ৭ জুলাই উক্ত সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবাধিকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় অটিস্টিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে আজকের এই আয়োজন। সংগঠনের এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...