সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে ফ্রেন্ডস্ সার্কেল প্রিমিয়ার লীগ সম্পন্ন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের জনপ্রিয় সামাজিক সংগঠন ফ্রেন্ডস্ সার্কেল যুব ও ক্রীড়া সংঘের আয়োজনে ফ্রেন্ডস্ সার্কেল প্রিমিয়ার লীগ এর ২য় আসর সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ মার্চ) সংগঠনটির কার্যালয় সংলগ্ন মাঠে সকালে উদ্বোধনী ম্যাচ শুরু হয়ে মধ্যরাতে ফাইনাল অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি আতিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইবনুল ইনতেছারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মোশাররফ হোসেন মিরন চৌধুরী। এসময় খেলাটি উদ্বোধন করেন মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট এম. এ কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইএসএ প্রবাসী জিয়া উদ্দিন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের চট্টগ্রাম বিভাগের সভাপতি আবু সাঈদ, মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, ইউপি সদস্য হারেছ আহম্মদ নাজিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একরাম উদ্দীন সবুজ, মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রাশেদ নিজামী, মিঠানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান, মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজা মাহমুদ রুমি এবং ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।

এবারের আসরে মোট চারটি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করে লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ফাইনালে লিমনের মালিকানাধীন ফাইটার্স অব ফ্রেন্ডস সার্কেলকে ১ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় মামুনের মালিকানাধীন সুপার স্টার ফ্রেন্ড সার্কেল।

উল্লেখ্য, ফ্রেন্ডস সার্কেল যুব ও ক্রীড়া সংঘ প্রতিষ্ঠাকালীন ২০০৯ সাল থেকে এলাকার উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসছে।

 

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...