বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
“মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান” এ প্রতিপাদ্যেবে বঙ্গবন্ধু যুব দিবস পালিত হয়েছে। ১লা নভেম্বর সারা দেশের ন্যায় মিরসরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর দিবসটি পালন করেছে। এ উপলক্ষ্যে উপজেলা চত্ত্বরে সকাল ১১টায় র্যালী, আলোচনা সভা, মাস্ক ও গাছের চারা বিতরণ এবং প্রশিক্ষণের সনদ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মিরসরাই উপজেলা উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং স্বেচছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন সোহেলের উপস্থাপনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, “যুবদের আগামী ৫/১০ বৎসরের জন্য প্রস্তুত হতে হবে। ইকোনোমিক জোনে দক্ষ যুব শক্তির প্রয়োজন হবে। আপনারা দক্ষ না হলে তো বাইরের লোক নিতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা কাজী আবদুল আলীম, সমবায় কর্মকর্তা দীপক দাশ এবং স্বেচ্ছাসেবী সংস্থারসমূহের পক্ষে দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন।
এতে উপজেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...