বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দুই দিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী ২১শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিড়া, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মিরসরাই উপজেলা শাখার সভাপতি মোঃ মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাফিজ মোঃ রুবাইয়াতের সঞ্চালনায় ২য় দিনের আলোচনা সভার উদ্বোধন করেন বামনসুন্দর এফ এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ. জেড. এম নাজমুল কবির মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) ইফতেখার হাসান। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযুদ্ধা ও ৭ নং কাটাছরা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন। অনুষ্ঠানে আরো রাখেন ৭ নং কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. কে. শামীম চৌধুরী, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য নুর উদ্দীন শামীম, ৭ নং কাটাছরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব নবী আলম সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সাবিহা চৌধুরী, তানভীর জাহান, ইরফান রিজবী, জুয়েল দাস, শাহীদুল শাহেদ, মাইনুল ইসলাম শামীম, শাহেদ নুর, শাকিল মাহমুদ, কামরুল হোসেন, সিহাব চৌধুরী, মেহেদী হাসান রনি, আরিফুল ইসলাম রকি, মমিনুল ইসলাম শরীফ, মোঃ রেজাউল করিম বাদশা, জাহেদুল ইসলামসহ আরো সদস্যবৃন্দ।

প্রথমদিন সোমবার ২০ ফেব্রুয়ারী বামনসুন্দর এফ এ উচ্চ বিদ্যালয়ের মাঠে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রীর প্রতিযোগিতায় অংশগ্রহনের মাধ্যমে ১৫টি খেলার আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা মিরসরাই উপজেলা শাখার সভাপতি মো: মহসিনের সভাপতিত্বে প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর হোসেন চৌধুরী তপু। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ৭ নং কাটাছরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম চৌধুরী হুমায়ুন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...