সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে মাছ না দেওয়ায় জেলের উপর হামলা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে মাছ না দেওয়ায় এক জেলের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় নুরনবী প্রকাশ কাবিলা (২৫) নামে এক সন্ত্রাসীর বিরুদ্ধে। সোমবার (১২ জুন) সকাল সাড়ে ৫ টার সময় উপজেলার সাহেরখালী ইউনিয়নের বসুন্ধরা ৩ নং রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভূক্তভোগী সুজিৎ জল দাশ (৫০) মঙ্গলবার দুপুরে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত নুরনবী প্রকাশ কাবিলা সাহেরখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার মকছুদ আহাম্মদ মিয়ার বাড়ির মকছুদ আহাম্মদ প্রকাশ মিয়ার পুত্র। ভূক্তভোগী সুজিৎ জলদাশ মঘাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জল দাশপাড়া এলাকার মৃত ললিত মোহন জল দাশের পুত্র।

ভূক্তভোগী সুজিৎ জল দাশ বলেন, আমি একজন মাছ ব্যবসায়ী। প্রতিদিন সাগর থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে পরিবারের জন্য জীবিকা নির্বাহ করে থাকি। নুরনবী প্রকাশ কাবিলা প্রায় সময় আমার থেকে মাছ নিয়ে টাকা না দিয়ে চলে যায়। মাছের টাকা চাইলে আমাকে গালিগালাজ ও বিভিন্ন ধরণের হুমকি দিতো। সর্বশেষ গত সোমবার (১২ জুন) সকালে আমি মাছ বিক্রি করে বাড়িতে চলে যাচ্ছি। এসময় নুর নবী আমার কাছে মাছ চাইলে আমি বলি মাছ নাই। তখন সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজের বিষয়ে জানতে চাইলে তখন আমাকে গাছের লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর এবং শরীরের বিভিন্ন জায়গায় কিল, ঘুষি মারে। এতে আমার বাম হাত ভেঙ্গে যায়। আমার চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মঘাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. ইউনুছ বলেন, সুজিৎ জলদাশের কাছে নুরনবী মাছ চেয়েছিলেন। সে মাছ আগে অন্যত্র বিক্রি করে ফেলায় তাকে দিতে পারেনি। এরপর তার উপর চড়াও হয় সে।

এ বিষয়ে অভিযুক্ত নুরনবী প্রকাশ কাবিলার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ স্থাপন করা যায়নি।

এ বিষয়ে মিরসরাই থানার ডিউটি অফিসার (দায়িত্বরত কর্মকর্তা) সহকারি উপ-পরিদর্শক জসীম উদ্দিন বলেন, মারধরের বিষয়ে সুজিৎ দাশ থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...