শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ‘সম্বল’ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার মিঠাছরা মাঠে ‘সম্বল’ সামাজিক সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত মাসব্যাপী টেপটেনিস ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনাল ম্যাচে হাটহাজারী আলোকন ক্রিকেট একাদশ ৮৪ রানের ব্যবধানে দূরন্ত আখাউড়া বিবাড়িয়া ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে।

খেলা শেষে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) টুর্ণামেন্ট শেষে বিকেলে ৯নং মিরসরাই ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এমরান উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার পূনঃ নির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ চক্রবর্তি, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আবু ছুফিয়ান বিপ্লব, অপকার নির্বাহী পরিচালক মোঃ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম দিদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সম্বল’র সাধারণ সম্পাদক প্রফেসর সালাউদ্দিন সোহেল।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে এক ভরি স্বর্ণের গোল্ড ট্রফি ও রানার্সআপ দলকে আট আনা স্বর্ণের গোল্ড ট্রফি পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে মাহবুুব রহমান রুহেল বলেন, পুরো দেশে এখন যেভাবে মাদকের আগ্রসন চলছে তাকে কোন রাজনৈতিক দলের নেতা বা প্রশাসন একা রুখতে পারবে না, এভাবেই খেলাধুলার বিকাশের মাধ্যমে রুখতে হবে সবাইকে সমবেত হয়ে। মিরসরাই উপজেলায় এভাবে খেলাধুলার চর্চা বৃদ্ধি পাওয়ায় আমি আশাবাদি এখান থেকে জাতীয় দলের খেলোয়াড় উঠে আসবে একদিন। আর এই খেলাধুলার চর্চা অব্যাহত রাখার জন্য এই মিরসরাইয়ে একটি ভাল ষ্টেডিয়াম ও ক্রিড়া একাডেমি প্রতিষ্ঠা প্রয়োজন, এই বিষয়ে ভাবছি আমরা। আপনারা শুধু সকলে ঐক্যবদ্ধভাবে সুস্থ সুন্দর বিনির্মানে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখুন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...