শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট আন্তঃ উপজেলা (অনুর্ধ্ব-১৬) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) উপজেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপক মিরাজুর রহমান, সিজেকেএসের সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল আহসান হাবিব, এরাদুল হক নিজামী ভুট্টু, ক্রীড়া সংগঠক দিদারুল আলম, সোলেমান উদ্দিন বাদশা।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করেন মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থা ও সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা। খেলায় ২-১ গোলের ব্যবধানে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা একাদশকে পরাজিত করে।

প্রসঙ্গতঃ মিরসরাই, রাউজান ও বোয়ালখালীর তিন ভেন্যুতে খেলার উদ্বোধন হয়। এই টুর্নামেন্ট থেকে ৩০ জন এবং মহানগর থেকে ২০ জন করে মোট ৫০ জন খেলোয়াডকে বাছাই করা হবে। এদেরকে তিন মাস আবাসিক ক্যাম্পে রেখে প্রশক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে এদের থেকে সিজেকেএস অনূর্ধ্ব-১৬ ফুটবল দল গঠন করা হবে। চূড়ান্ত বাছাইকৃত খেলোয়াডদের চট্টগ্রাম ফুটবল লীগে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...