শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত-২

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। শনিবার (৯মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের কামাল উদ্দিন (৬৫) ও ঢাকার মানিকগঞ্জ এলাকার আনোয়ার হোসেন (৩৫)।
শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিক-আপ ভ্যানের সংঘর্ষ হলে ওই পিকআপের সামনের অংশ দুমড়ে মুছড়ে চালক কেবিনের ভেতরে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ওই চালক নিহত হন। এসময় চালকের সহকারী আহত হয়। আটকে থাকা লাশ উদ্ধারে কাজ করছে মিরসরাই ফায়ার সার্ভিস সদস্য ও জোরারগঞ্জ থানা পুলিশ।
শনিবার সকালে উপজেলার বড়তাকিয়া মাজার গেইট এলাকায় সেইফ লাইনের ধাক্কায় বড়তাকিয়া যাহেদিয়া নুরানী বিভাগের ছাত্র মাঈল হাসান (৭) আহত হয়।

মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা রবিউল আজম জানান, দুই জনেই রাস্তা পার হওয়ার সময় চলন্ত পিকআপের ধাক্কায় পৃথক ভাবে মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ আলী জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এঘটনায় কোন গাড়ি আটক করা সম্ভব হয়নি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...