মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত :

spot_img

মিরসরাইয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক বাহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্ধ করা হয়। রবিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট কাঠ মার্কেট এলাকার কমফোট হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো: আরিফ হোসেন (২৭), মো. সেলিম (৪৮), জসিম উদ্দিন (৩৭)।

জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, রবিবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ বিপুল পরিমাণ মাদক পাচারের খবর পায়। এসময় জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিরুল মুজাহিদের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসদরের কমফোট হাসপাতালের সামনে একটি চেক পোস্ট বসায় পুলিশ। পরে ভোলাগ্রামী ঢাকা মেট্রো গ-২৪-২২-০৪ নম্বরের একটি প্রাইভেট কার আটক করা হয়। এসময় প্রাইভেট কারটি তল্লাসী করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় প্রাইভেট কারে থাকা ৩ মাদক ব্যবসায়ীকে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...