সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাই ও প্রবাসে অসহায়দের পাশে মিরসরাই সমিতি ওমান

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

করোনা ভাইরাসের প্রকোপের এই সময়ে সতর্কতা অবলম্বন করে ঘরে থাকার কারণে কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে মিরসরাই সমিতি ওমান। মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে এবং ওমানে বসবাসরত মিরসরাই এর প্রবাসীদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর থেকে সমিতি জরুরী পদক্ষেপ হিসেবে মিরসরাই এবং প্রবাসী মিরসরাইবাসীর এই সংকটময় মুহুর্তে পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছা। এরই ধারাবাহিতায় মিরসরাইয়ের মিঠানালা, রহমতাবাদ, জোরারগঞ্জ এবং বিভিন্ন এলাকায় খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মিরসরাই ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাসকাট ও বিভিন্ন স্থানে সমিতির নেতৃবৃন্দের ব্যক্তিগত তহবিল থেকে মিরসরাই প্রবাসীদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সমিতির সভাপতি মোহাম্মদ রিয়াদ বলেন, করোনা নামক অচেনা শত্রুর থাবায় পুরো বিশ্ব এখন সংকটময় মুহুর্ত অতিক্রম করছে। আমরাও এর বাইরে নই। এই সময়টাতে সবচেয়ে কষ্টে রয়েছে প্রবাসীরা। মানসিক এবং আর্থিক দুই ধরনের সমস্যার সাথে মোকাবেলা করতে হচ্ছে তাঁদের। গত মাসে মিরসরাই ও জোরারগঞ্জ মিলে শতাধিক পরিবারকে ত্রাণ দিয়েছে। গত সপ্তাহে মাসকাট হামেরিয়াতে ৫০ জনকে ত্রাণ দেওয়া হয়েছে।
আমরা সব সময় মানুষের জন্য কাজ করি। এই সংকটকালীন সময়ে তাই ঘরে বসে থাকিনি। আমাদের সমিতির প্রতিটি সদস্য সম্মিলিতভাবে এবং ব্যক্তিগতভাবে সর্বোচ্চভাবে মিরসরাইয়ের জন্য কাজ করে চলেছে।
তিনি আরো বলেন, গতানুগতিক প্রচার প্রচারনার বাইরে গিয়ে আমরা সত্যিকার সাহায্য করার চেষ্টা করে চলেছি। আমরা বিভিন্ন ধাপে সহযোগীতার হাত প্রসারিত রেখেছি। ব্যক্তিগতভাবে অন্য দশজনের মতো আমরাও ক্ষতিগ্রস্থ। তবুও আমাদের সাধ্যের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা সংকট উত্তোরণ পযন্ত অব্যাহত থাকবে।
মিরসরাই সমিতির সহ-সভাপতি শহিদ খান বলেন, মিরসরাই সমিতি ওমান বরাবরই মিরসরাইবাসীর জন্য কাজ করে থাকে। করোনাকালীন সময়ে আমরা সমিতির মাধ্যমে দেশে এবং প্রবাসে কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছি।আমি নিজের তহবিল থেকেও ২০০ জন মানুষকে ত্রাণ দিয়েছি।
সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে প্রবাসীরা এবং নিন্ম আয়ের মানুষগুলো বেশী সমস্যার সমুক্ষীণ হয়। আমরা প্রতিনিয়ত প্রবাসে বসবাসরত মিরসরাইবাসীর কোন না কোন বড় সমস্যার সমাধান করতে হয়। বর্তমান সংকটকালীন এই সময়ে মিরসরাই সমিতি ওমান মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষদের সহায়তা করে যাচ্ছে। এছাড়া ওমানে বসবাসরত প্রবাসী মিরসরাইবাসীদেরও সর্বোচ্চ সহযোগীতা করে যাচ্ছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...