সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাই ক্যাফে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি মালিকের

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই ক্যাফে রেস্টুরেন্টে হামলা-ভাংচুর ও নগদ টাকা লুটের ঘটনায় সুষ্ঠ তদন্তও জড়িতদের বিচারের দাবি করে সাংবাদিক সম্মেলন করেছেন ক্যাফের মালিক এস এম সাফাত ইশতিয়াক।

এ রেস্টুরেন্টটি ২০২৩ সাল থেকে উপজেলায় সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন মানুষ আসছে এই রেস্টেুরেন্টে। খাওয়া দাওয়া পরিবেশ নিয়ে বেশ ভালো পরিচিত লাভ করেছে মিরসরাই ক্যাফ।

গত ১৮ অক্টোবর সন্ধ্যায় অজ্ঞাতনামা ১৫-২০ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্র-শস্ত্রসহ নিয়ে মিরসরাই ক্যাফে রেস্টুরেন্টে প্রবেশ করে কর্মচারীদের মারধর সহ ব্যাপক তান্ডব চালায়। এসময় রেস্টুরেন্টের চেয়ার, টেবিল, গ্লাস, খাবারের জিনিসপত্র, সিসি ক্যামেরা টুলস্ সহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে প্রায় চার লাখ টাকার ক্ষতি করে। একপর্যায়ে কয়েকজন আসামী রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারে প্রবেশ করে ম্যানেজার মো: আবদুল্লাহকে মারধর করে জখম করে। ক্যাশিয়ার শিরিনা আক্তারকে শ্লীলতাহানি করে ও তার একটি শাওমি ব্রান্ডের মোবাইল ফোন নিয়ে যায় এবং ক্যাশে থাকা প্রায় ৬০ হাজার টাকা লুট করে। এসময় সন্ত্রাসীদের হামলায় রেস্টুরেন্টে থাকা কয়েকজন কাস্টমারও আহত হয়েছে। এই ঘটনায় মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেন ক্যাফের মালিক। মামলার পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ।

মিরসরাই ক্যাফের হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। নেটিজেনরা বলছেন থানার ৩০০ গজের মধ্যে এই রকুম স্বনামধন্য রেস্টেুরেন্টে হামলা অত্যন্ত দুঃখজনক ঘটনা। হামলার পর থেকে বন্ধ রয়েছে রেস্টেুরেন্টটি। কখন চালু হবে সঠিক ভাবে বলতে পারেনা মালিক পক্ষ।

রেস্টেুরেন্ট নাস্তা করতে আসা নাজমুল হোসাইন নামের একজন জানান, ক্যাফের হামলার ঘটনা শুনি নাই। পরিবার নিয়ে আসলে রেস্টেুরেন্ট কতৃপক্ষ জানায় সাময়িক ভাবে বন্ধ রয়েছে। এই উপজেলার জন্য দারুন একটি প্রতিষ্ঠান মিরসরাই ক্যাফ। হামলার ঘটনায় নিন্দা জানান তিনি।

মিরসরাই ক্যাফের স্বত্বাধিকারী এসএম সাফাত ইশতিয়াক বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ও প্রাকৃতিক ঝরনার কারণে দেশবাসী মিরসরাই উপজেলাকে আলাদাভাবে গুরুত্ব দেয়। মিরসরাই ক্যাফেতে যে ঘটনাটি ঘটেছিল তা অত্যন্ত ভয়ানক এবং কোনভাবেই উপেক্ষা করা যায়না। ঘটনার সুষ্ঠ তদন্তও জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি। আসামীরা যদি বিচারের আওতায় না আসে তাহলে ভবিষ্যতেও এমন ঘটনা উপজেলার বিভিন্ন স্থানে ঘটতে থাকবে। সংস্কারকাজ শেষে শীঘ্রই মিরসরাই ক্যাফে পুনরায় চালু হবে বলেও জানান তিনি।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...