রবিবার, ২৮ জুন ২০২৬

মিরসরাই সমিতি ওমানের উদ্যোগে ২ শতাধিক পরিবার পেল ঈদ উপহার

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই সমিতি ওমানের উদ্যোগে ২ শতাধিক পরিবার পেয়েছে ঈদ উপহার। রবিবার উপজেলার জোরারগঞ্জ ও মিঠানালা ইউনিয়নের হতদরিদ্র ২ শতাধিক পরিবার এই ঈদ উপহার পান। দুপুরে জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরনী অনুষ্ঠান মিরসরাই সমিতি ওমানের সভাপতি আবু নাছের রিয়াদ সিআইপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই সমিতি ওমানের সহ-সভাপতি ইউনুছ আলী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি।
এর আগে সকালে মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের রবিউল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম আবু তাহের ভূঁইয়া, মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মিরসরাই সমিতি ওমানের সভাপতি আবু নাছের রিয়াদ সিআইপি বলেন, ২০১৭ সালে মিরসরাই সমিতি ওমান প্রতিষ্ঠালগ্ন থেকে নানা সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় জোরারগঞ্জ ও মিঠানালা ইউনিয়নের ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আগামী দিনগুলোতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

সর্বশেষ

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...