সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনকে বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন ইমনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার (২৭ সেপ্টম্বর) উপজেলা অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সমাজকর্মীরা বিদয়ী ইউএনও রুহুল আমিন ইমনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন ইমন।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইস এন্ড ভ্যাট চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, মিরসরাই শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফোরামের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই প্রেস ক্লাবের সহ-সভাপতি বিপুল দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক ও শতাব্দী কাবের সভাপতি এম মাঈন উদ্দিন, সমমনা সংঘের সহ-সম্পাদক নুরুদ্দীন, দুর্বার প্রগতি সংগঠনের আরিফ, প্রজন্ম মিরসরাইয়ের সাধারণ সম্পাদক আসাদ, দীপ জ্বেলে যাই এর সাধারণ সম্পাদক মহিবুল আরিফ, সাফ এর নাজিম উদ্দিন, ইউসামের তৌহিদুল ইসলাম, হিতকরীর প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম রয়েল, অদম্য-২০০৫ এর সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, নির্বাণ সংঘের তানভীর আহমদ, স্বপ্নতরী’৭১ এর খান মো: মোস্তফা, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম, প্রচেষ্টা ছাত্র পরিষদের পরিচালক জাফর ইকবাল নাহিদ, ফ্রেন্ডশীপ-৯৮ এর সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন। বিদায়ী উপজেলা কর্মকর্তা করোনা সময়ে মিরসরাইয়ের সমাজসেবী সংগঠনগুলোর গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। ভবিষ্যতেও সংগঠনগুলোর সামাজিক কার্যক্রমের ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ অক্টোবর মোহাম্মদ রুহুল আমিন ইমন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

 

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...