বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ৬৯ সংগঠনের নয় শতাধিক সমাজকর্মীর মিলনমেলা

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক
‘সেবায় সাম্যে এক মঞ্চে’ শ্লোগানে ৬ষ্ঠ স্বেচ্ছাসেবী সম্মিলন’ উৎসব করেছে মিরসরাই উপজেলার ৬৯টি সংগঠনের ৯ শতাধিক সমাজকর্মী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শুক্রবার (১৭ মার্চ) দিনব্যাপী উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর (মিরসরাই অর্থনৈতিক অঞ্চল) সংলগ্ন পূর্ব ইছাখালীতে সমাজকর্মীদের এ সম্মিলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় নৃত্যের পর বড়তাকিয়া ইকোনমিক জোন সড়কে বর্ণাঢ়্য র‌্যালি, কেক কাটা, তারুণ্যের ভাবনায়-চট্টলমিত্র ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
ওইদিন উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন এসবিজি ইকোনমিক জোন-১ এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল।

আয়োজক পরিষদের আহবায়ক শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল ও আয়োজক পরিষদের সদস্য সচিব দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিজিএমই এর পরিচালক লায়ন জেলা ৩১৫ বি৪ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান প্রকৌশলী খায়রুল মোস্তফা, বিসিবির পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের সহকারী কমিশনার (অব.) কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা তাজাম্মল হোসেন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা প্রমুখ।
এসময় চট্টলমিত্র ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক-২০১৯ প্রাপ্তিতে সংবর্ধনা প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও উপজেলার প্রবীণ সমাজকর্মী উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জানে আলমকে প্রবীণ সমাজকর্মী সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য যে, মিরসরাই উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ২০১৬ সালে নিবন্ধিত ও অনিবন্ধিত সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যাত্রা শুরু হয়। এর আওতাধীন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মিরসরাইয়ের উন্নয়নে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, নিরক্ষরতা দূরিকরণ, ক্রীড়া, সুস্থ ধারার দেশীয় সংস্কৃতির বিকাশ, যৌতুক, বাল্যবিবাহ রোধ ও মেধা বিকাশে মেধাবৃত্তি প্রদান এবং বার্ষিক পুনর্মিলনীসহ নানাবিধ সামাজিক কাজে অবদান রেখে যাচ্ছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...