বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মুশফিককে বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা

প্রকাশিত :

spot_img

 

মুশফিকুর রহিমকে বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাদের তালিকায় আরো আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা লিটন দাস ও সৌম্য সরকার। ঘোষিত দল পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ১৯ নভেম্বর থেকে খেলা শুরু হবে।

বিশ্বকাপ চলাকালিন সাকিব আল হাসন ও মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরিতে পড়ায় তারা দুজনও নেই পাকিস্তান সিরিজে। জায়গা হারিয়েছেন পেসার রুবেলও। আর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আগেই জানিয়ে ছিলেন পাকিস্তান সফরে তিনি থাকবেন না।

দলে সুযোগ পেয়েছেন একাধিক ক্রিকেটার। যেখানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর সঙ্গে চমকই বলতে হবে সাইফ হাসানকে। টেস্ট থেকে সরাসরি টি-টোয়েন্টি দলে ঢুকে পড়েছেন। দীর্ঘদিন দলের সঙ্গে থাকা ইয়াসির আলীর রাব্বি সুযোগ পেয়েছেন, তার সাথে প্রথমবার টি-টোয়েন্টি দলে অলরাউন্ডার শহিদুল ইসলামের জায়গা হয়েছে। বিশ্বকাপে স্ট্যান্ডবাই হিসেবে থাকা আমিনুল ইসলাম বিপ্লব এবার মূল দলে ফিরেছেন।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও আকবর আলী।

দেখুন:

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...