মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মুস্তাফিজকে আটকাতে কিউইদের ভিন্ন পরিকল্পনা

প্রকাশিত :

spot_img

 

সফরকারী নিউজিল্যান্ড বেশ ভালোকরেই জানে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে সাফল্য পেতে তাদের সামনে বড় বাধা হতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাই এ পেসারের বিপক্ষে ভিন্ন কিছু পরিকল্পনা আটছে কিউইরা।

ক্যারিয়ারে সেরা ফর্মে আছেন মুস্তাফিজ। কিছু দিন আগে দ্বিাপক্ষিক টি-২০ সিরিজে সফরকারী অস্ট্রেলিয়াকে বলতে গেলে একাই ধ্বসিয়ে দিয়েছেন মুস্তাফিজ।

অসিদের বিপক্ষে পাঁচ ম্যাচে ফিজ সাত উইকেট নিলেও তার ইকোনোমি রেট ছিল তিন এর নিচে। যা থেকে স্পষ্টতই বুঝা যাচ্ছে তাকে খেলতে কষ্ট হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। স্বল্প রানকে পুঁজি করে বাংলাদেশের জয় পাওয়া দুই ম্যাচেই মাত্র ৯ রানে চার উইকেট করে নিয়েছেন মুস্তাফিজ।

এখানকার উইকেটে মুস্তাফিজের শক্তিমত্তার দিকটি ভালো করেই জানেন নিউজিল্যান্ড দলের ভারপ্রাপ্ত কোচ গ্লেন পকনল। তাই এ তারকা বোলারকে চাপে রাখতে ভিন্ন পরিকল্পনার কথা জানালেন পকনল।

পকনল বলেন, ‘তিনি (মুস্তাফিজ) অসাধারণ বোলিং করেছেন। তার ডেলিভারিগুলো এমন সুন্দরভাবে বাস্তবায়ন করতে দেখাটা সত্যিই বিশেষ কিছু। বাংলাদেশের অন্য খেলোয়াড়দের ন্যায় মুস্তাফিজও একটা হুমকি বলে আমি মনে করি। তাকে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং তাকে কিভাবে আটকানো যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। তবে এটা নির্ভর করছে ম্যাচে নিজেদের পরিকল্পনা আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি তার ওপর। তাকে চাপে রাখা এবং তার বিপক্ষে ভিন্ন কিছু আমাদের করতে হবে।’

বাংলাদেশের কঠিন কন্ডিশনে এবং তারুণ্য নির্ভর কিউইদের হয়ে নিজ দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় কলিন ডি গ্র্যান্ডহোমকে দায়িত্ব নিতে হবে বলেও উল্লেখ করেন পকনল।

পকনল বলেন, ‘ডি গ্র্যান্ডহোম খুবই অভিজ্ঞ একজন টি-২০ খেলোয়াড়। ব্যাট-বল হাতে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দলের অনভিজ্ঞ খেলোয়াড়দের সাহায্যেও তার অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। ম্যাচে নির্দিষ্ট অবস্থায় আমরা তার সাহায্য চাইবো। একজন খেলোয়াড় হিসেবে আমরা তার কাছ তেকে সেরাটা আশা করবো। সে মান সম্পন্ন একজন টি-২০ খেলোয়াড়।’
সূত্র : বাসস

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...